বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার মাটিতে মিরাজের সেঞ্চুরি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। মূল লড়াইয়ের আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ২৬৩ রান তোলে টাইগাররা। পরে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ২১২ রানে পিঁছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে অজিরা।

সেঞ্চুরি করে অপরাজিত থাকা মিরাজ দিন শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। মিরাজ বলছিলেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার জন্য। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি এডজাস্ট করে নিতে চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে এডাপ্ট করা যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে। এভাবেই চিন্তা করেছি।’

‘অবশ্যই যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে কনফিডেন্স দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।’

বিজ্ঞাপন

পড়ুন : সাজিদের-ঘূর্ণিতে-চালকের-আসনে-পাকিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন