ঐতিহ্য নিয়ে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছেন বিরল উপজেলা প্রশাসন। গ্রন্থটিতে যে সকল বিষয় থাকবে তা একটি সম্পাদনা পরিষদের মাধ্যমে নির্ধারণ করার পর লেখার বিষয়বস্তু সম্ভাব্য লেখক-গবেষকদের হাতে তুলে দেয়া হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয় পরিষদ কনফারেন্স রুমে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। বোর্ডহাট মহাবিদ্যালয়ের প্রভাষক বিধান দত্ত এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, দিনাজপুর সরকারি সিটি কলেজ এর সাবেক অধ্যক্ষ, লেখক ও গবেষক মোজাম্মেল বিশ্বাস, বিরল সরকারি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক, কবি ও গবেষক আযাদ কালাম, লেখক ও গবেষক ইরফান আলী, নাট্যকার তারিকুজ্জামান তারেক, লেখক ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফরিদুল আজাদ মিলন, লেখক ও গবেষক চাষা হাবিব, লেখক ও কবি মাসুদ মুস্তাফিজ, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, লেখক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, বিরল প্রেসক্লাব সভাপতি আতিউর রহমান, লোক সংগীত শিল্পী ও বিরল প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সভায় বক্তব্য রাখেন।
বক্তাগণ সম্ভাব্য গ্রন্থটিতে বিরলের কি কি উপস্থাপিত হলে এই উপজেলার ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরা যাবে তা নিয়ে পর্যালোচনা করেন, অভিমত ও মতামত ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম তার বক্তব্যে বিরল উপজেলার প্রাচীন ঐতিয্যগুলিকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। পরে তিনি লেখক গবেষকদের হাতে কে কোন বিষয় নিয়ে লিখবেন তা সাবজেক্ট আকারে উল্লেখ করে পত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য, বিরল উপজেলা প্রশাসন প্রায় একমাস আগে গত ৫ জুলাই বিরল উপজেলার গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে একটি ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক সংকলন তথা গ্রন্থ প্রকাশের বিষয়ে প্রথম সভা করেছিল। ওই সভার আলোকে সংকলনটি তথ্যসমৃদ্ধ ও নিখুঁত করার উদ্দেশ্যে তথ্যের সত্যতা যাচাই, তথ্য সংগ্রহ এবং রূপরেখা প্রণয়নের লক্ষ্যে বৃহস্পতিবারের মতবিনিময় সভায় সকলে মূল্যবান মতামত ব্যাক্ত করেন।
পড়ুন:কুষ্টিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
ইমি/


