বিজ্ঞাপন

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার আগে বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও পরে গ্যাসের দাম বাড়িয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি ফেরানোর প্রতিশ্রুতিও পূরণ হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

তিনি আরও দাবি করেন, সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করেছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়ে এখন মূল্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। জনগণের মৌলিক চাহিদা পূরণ না করে দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটে দেয়া অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ কার্যকরের প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়িত হয়নি।

বক্তব্যে তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থান বাড়েনি, ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টার অভিযোগও তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কর্মসূচি দেওয়া হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর করা, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন