বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮)। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে। ভোরের দিকে এই ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ এলাকা গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে আমাদের এখানে শিশুসহ ৩ জন এসেছে। তাদের মধ্যে মাইদুলের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে ,বিউটির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে ও মারুফের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

পড়ুন : শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে:…

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন