পবিত্র কুরআনের হাফেজরা সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি: আবু মোহাম্মদ মাসুম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিউল উলুম পিতলগঞ্জ মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের সম্মানসূচক পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় ।

বিজ্ঞাপন

৯ অক্টোবর রাতে উপজেলার পিতলগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মুহাম্মাদ মাসুম।

রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগণ।

এ সময় প্রধান অতিথি হাজী আবু মুহাম্মাদ মাসুম তার বক্তব্যে বলেন, কুরআন হিফজকারী হাফেজরা পবিত্র কুরআন বুকে ধারন করেন। আর সমাজকে আলোকিত পথপ্রদর্শন করেন। তারাই সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। দ্বীনি শিক্ষা ও নৈতিকতার প্রসারে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। তিনি নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এলাকার শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠান শেষে নবীন হাফেজদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পড়ুন : ২৫ লাখ বছরের গোপন গল্প বলেই যাচ্ছে রক্তের ঝরনা!

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন