গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বল খেলার মাঠে টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) টি-২০-এর ফাইনাল ম্যাচ শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেপ বল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাভিশন টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন এবং সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন,মেয়র প্রার্থী দেওয়ান জসীমউদ্দীন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলার সেরা দলগুলোর অংশগ্রহণে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) টি-২০ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন:অসহায় দম্পতির বাড়িতে ইউএনও, খাদ্যসামগ্রী বিতরণ
ইমি/


