বিজ্ঞাপন

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অকৃষি খাতে কর্মসংস্থান অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমেছে। এর প্রভাবে শুক্রবার স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়ে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে মূল্যবান ধাতুটি সাত মাসের মধ্যে সবচেয়ে ভালো সাপ্তাহিক দর বৃদ্ধির পথে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৮ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে। দিনের একপর্যায়ে দাম ৩ শতাংশের বেশি বেড়ে ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে। এতে ১৯ জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক দর বৃদ্ধির পথে রয়েছে বুলিয়ন।

মার্কিন স্বর্ণের ফিউচারও ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৮ ডলারে দাঁড়িয়েছে।

শ্রম দফতরের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, জুনে সংশোধিত হিসাবে ২০ হাজার কর্মসংস্থান বাড়লেও জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অকৃষি খাতে কর্মসংস্থান ২৩ হাজার কমেছে। অথচ রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা জুলাইয়ে ৮০ হাজার কর্মসংস্থান বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।

হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিংয়ের পরিচালক ডেভিড মেগার বলেন, প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থানের তথ্য ফেডারেল রিজার্ভের পরবর্তী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

তিনি বলেন, জ্বালানির দাম কমে আসা এবং ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় ডলারের ওপর চাপ তৈরি হচ্ছে, যা স্বর্ণের দামকে শক্তিশালী করছে।

এলএসইজির তথ্য অনুযায়ী, সুদের হারের ফিউচার মার্কেটে সেপ্টেম্বরে ফেডের নীতি কঠোর করার সম্ভাবনা এখন ৪৩ দশমিক ৯ শতাংশ হিসেবে বিবেচনা করছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৫৭ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন : দেশের বাজারে কমেছে সোনার দাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন