মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ মুকিত (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামের উত্তরপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মুকিত শ্যামপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মুকিতের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : সাভার কাভার্ড ভ্যানে থাকা আড়াইলক্ষাধিক টাকা ছিনতাই, চালককে কুপিয়ে আহত


