ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি এক্সোসরিস কারখানার কাভার্ড ভ্যান থেকে ২ লক্ষ ৫৪ হাজার ৫শ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীকে ঝাপটে ধরায় কাভার্ড ভ্যানটির চালককে কুপিয়ে গুরুতর আহত করেছে এক ছিনতাইকারী। আহত ওই চালককে মূমুর্ষ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে( আইসিইউ) ভর্তি করা হয়েছে।
আহত চালকের নাম মোঃ রাশিদুল ইসলাম (৩০) তিনি র্যাপিড এক্সেসরিজ লিঃ কারখানার কাভার্ড ভ্যানের চালক।
ঘটনার বিবরন দিয়ে কাভার্ড ভ্যানের হেলপার মোঃ আরিফুল ইসলাম বলেন, কোম্পানির মতিঝিল হেড অফিস থেকে ফেরার পথে গতকাল রাত ৮টার দিকে জোরপুল এলাকায় কাভার্ড ভ্যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় মহাসড়কের পাশে কাভার্ড ভ্যানটি থামালে তিনজন লোক এগিয়ে আসে এবং শুরুতে সহযোগীতার কথা বলে। এর কিছুক্ষন পর তারা দেশীয় অস্ত্র দেখিয়ে কাভার্ড ভ্যানের সামনে বক্সে থাকা একটি খামে কোম্পানির ২,৫৪,৫০০/-(দুই লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত) টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আমি এবং চালক রাশেদুল ভাই তাদের পিছে দৌড়াতে থাকি। একপর্যায়ে রাশেদুল ভাই একজন ছিনতাইকারীকে ঝাপটে ধরে। তখন ওই ছিনতাইকারী রাশেদুল ভাইকে উপর্যুপরি পেটে, গলায় ও হাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে সঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়। তিনি এখন আইসিইউতে ভর্তি রয়েছেন। এঘটনায় সাভার থানার একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সাভার থানার উপপরিদর্শক( এসআই) মেহেদী হাসান বলেন, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। আহত ব্যাক্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার সাথে কথা বলা সম্ভব হয়নি। হেলপারের সাথে কথা বলেছি। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পড়ুন : সিরাজগঞ্জে হাসপাতালের মালিক ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ


