টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বাজার ‘স’ মিল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় দেওহাটা কাঠ বাজারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. কাজী ছাইদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. কুদ্দুস মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার পারভেজ শাহ আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, মির্জাপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন,গোড়াই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাকির হোসেন খান।
এছাড়াও দেওহাটা বাজারের কাঠ ব্যবসায়ী, ‘স’ মিল মালিক ও শ্রমিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি ‘স’ মিল মালিক ও কাঠ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


