জামালপুরে আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামীদের চার্জিশিটে অন্তর্ভুক্ত করা ও হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক কাফি পারভেজ, বজলুর রহমান, সৈয়দ শওকত জামান, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাবা আবদুল করিম, স্ত্রী মনিরা বেগম, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের ১৫ জুন বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হলেও তিন বার অভিযুক্ত কয়েকজন আসামীকে পাশ কাটিয়ে চার্জশিট প্রদান করা হয়। এতে করে মূল আসামীরা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তাই মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু, তার ছেলে রিফাত সহ হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি করা হয়।
মানববন্ধনে জামালপুর জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় নয়: রিজভী
সা/


