বিজ্ঞাপন

৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ব্যবধানে লজ্জার হার

ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন দিনের ম্যাচটি শেষ হয়েছে নির্ধারিত সময়ের আগেই। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা।

বিজ্ঞাপন

জাতীয় দলের বিপক্ষে নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের একাদশের বিপক্ষেই এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিকে লড়াইয়ের আভাস থাকলেও দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ভেঙে পড়ে দলের ব্যাটিং লাইনআপ।

২ উইকেটে ১৯ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে মাত্র ৩৫ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারিয়ে ৫৪ রানে অলআউট হয় দলটি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে কেবল তানজিদ হাসান তামিম দুই অঙ্কের রান করতে পেরেছেন। ওপেনার ২২ রান করেন। দলের অন্য কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের ব্যাটিং ধসের অন্যতম প্রধান কারণ ছিলেন বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ২২ বছর বয়সী এই পেসার একাই নিয়েছেন ৮ উইকেট। ইনিংসের শুরুতে টানা পাঁচ উইকেট নেওয়ার পর কিছুটা বিরতি দিয়ে শেষ দিকে বাংলাদেশের ৭, ৯ ও ১০ নম্বর ব্যাটারকে আউট করে ইনিংসের সমাপ্তি টানেন তিনি।

অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাকি দুটি উইকেট শিকার করেন অফস্পিনার কোরি রোকিচ্চলি। প্রথম ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামিয়েছিলেন তিনি। সেবার তার শিকার ছিল ৬ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে টিগু উইলির ১৩০ রানের ইনিংসে ভর করে ৩৫৫ রান তোলে অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন পেসার হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া একাদশের প্রথম ইনিংসের লিডও পুষিয়ে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে প্রস্তুতি ম্যাচটি শেষ করেছে বড় ধরনের ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়ে।

পড়ুন : রশিদের ৬ উইকেটে আফগানদের দুর্দান্ত জয়

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন