বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের ভুয়া এজেন্ট থেকে সতর্ক করল হাইকমিশন

অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহীদের ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে দেশটির হাইকমিশন। একই সঙ্গে ভিসা সংক্রান্ত পরামর্শের জন্য অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশনের এক বার্তায় অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের এ পরামর্শ দেওয়া হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা প্রতারণার ফাঁদে ফেলছে।

হাইকমিশন জানায়, ভিসা বিষয়ে সঠিক পরামর্শ পাওয়ার নির্ভরযোগ্য উপায়গুলোর একটি হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্টের সেবা নেওয়া। এসব নিবন্ধিত এজেন্ট বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। এ ছাড়া একজন অস্ট্রেলীয় আইনজীবীর কাছ থেকেও প্রয়োজনীয় সেবা নেওয়া যেতে পারে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় নিবন্ধিত সব মাইগ্রেশন এজেন্টকে নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হয়। একই সঙ্গে তাদের নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ডও বজায় রাখতে হয়।

এর মধ্যে রয়েছে, তারা যে সেবা প্রদান করেন তার জন্য ন্যায্য ও যুক্তিসংগত ফি নেওয়া। পাশাপাশি কী ধরনের সেবা দেওয়া হবে এবং এর জন্য কত খরচ হবে, তা গ্রাহককে লিখিতভাবে জানানো তাদের দায়িত্ব।

এ ছাড়া ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আবেদনকারীকে যত দ্রুত সম্ভব অবহিত করার নিয়ম রয়েছে বলেও হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়েছে।

পড়ুন: পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন