বিজ্ঞাপন

পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞাপন

বাংলাদেশি আনারসের প্রতি পাকিস্তানের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দুই দেশে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কয়েক বছর ধরে ধারাবাহিক যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর আনারস রপ্তানির এই সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এ প্রক্রিয়ায় বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ; উপ-হাইকমিশন, করাচি; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষ কাজ করেছে।

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়াকে দুই দেশের কৃষিপণ্য বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথও আরও সুগম হয়েছে।

পড়ুন: সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন