বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে শহরের হাজী মাদ্রাসা রোডে এসো কার্নিভাল সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম, বেসরকারি উন্নয়ন সংস্থা এসো’-র নির্বাহী পরিচালক মতিনুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা জ্বালানি খাতের নানা সমস্যা, গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পড়ুন : খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন


