বিজ্ঞাপন

পিরোজপুরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির পরিচিতি ও মতবিনিময় সভা

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি, পিরোজপুর জেলা শাখার নবগঠিত ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) পিরোজপুর জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি, পিরোজপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।

জেলা কমিটির সভাপতি তরিকুল ইসলাম নজিবুলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নরোত্তম কুমার দাস ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মতবিনিময় সভায় মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা, সরকারি সহায়তা, জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ এবং মাছ ধরার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে মুজিবুল ইসলাম অভিযোগ করেন, মৎস্যজীবীদের জন্য বরাদ্দ সরকারি সহায়তার চাল বিতরণে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। তিনি বলেন, নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে জেলেদের চাল নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। প্রকৃত জেলেদের স্বার্থে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত সহায়তার চাল জেলে সংগঠনের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মুজিবুল ইসলাম বলেন, জেলেদের সংগঠনের নামে চাল বরাদ্দ দেওয়া হলে নিয়ম অনুযায়ী প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে তা বিতরণ করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে তরিকুল ইসলাম নজিবুল বলেন, কোনো জেলে নিয়মবহির্ভূতভাবে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে তার জেলেকার্ড বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারকে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি কোনোভাবেই সমর্থন করবে না।

তিনি আরও বলেন, অবৈধভাবে মাছ শিকারকারীদের পক্ষে সংগঠন কোনো ধরনের সুপারিশ করবে না। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সংগঠনের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।

পরে নবগঠিত ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির সদস্যদের মৎস্যজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় মৎস্যজীবীরা তাদের বিভিন্ন সমস্যা ও এর সম্ভাব্য প্রতিকার নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইমরান খান, সহ-সভাপতি নরোত্তম কুমার দাস ও নাসির সরদার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির জেলে সমিতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক, সম্পাদক ইদ্রিস শেখ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পিরোজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ভুট্টুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় মৎস্যজীবীরা।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে পৃথক ঘটনায় সাপের কামড়ে আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন