সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে ৭০ বস্তা সরকারি সার আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে তাড়াশ সদরের জিকেএস হাসপাতালের সামনে ভ্যানে নিয়ে যাওয়ার সময় সারগুলো এলাকাবাসী আটক করে।

তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিএসপি ২০ বস্তা, ড্যাপ ৫০ বস্তা সার ৪টি ভ্যানে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে আমাকে খবর দেয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে ভাউচারে এলোমেলো দেখতে পায়। পরে এই ঘটনায় সার ডিলার আমজাদ হোসেন আন্জুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগরে টাকা জমা দেওয়া হয়।

তিনি আরও জানান, ডিলার আমজাদ হোসেন আন্জু তাড়াশ সদরের ডিলার হয়ে উপজেলার বাইরে সার বিক্রি করায় তাকে এই জরিমানা করা হয়েছে।

পড়ুন:দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন