বিজ্ঞাপন

মেহেরপুরে জুয়া খেলার সময় আটক ৪, উদ্ধার ৮ মোবাইল ও ৪ ডেবিট কার্ড

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মালশাগাড়ি বিল এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে খোকসা মল্লিকপাড়ার শহিদুলের পুকুরপাড়ে একটি টংঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, খোকসা গ্রামের মল্লিকপাড়ার আবুল কাশেমের ছেলে আমির হামজা (১৯), শামীম রেজার ছেলে আবু সামা শিশির (১৯), মোর্শেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫) এবং দোয়াত ইসলামের ছেলে নাহিদ হোসেন (২২)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় টংঘরের ভেতরে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮টি মোবাইল ফোন এবং ৪টি ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, এলাকায় জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি প্রদীপ কুমার সানা আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০০৬-এর ১৬, ১৭, ২৫ ও ২৭ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৮, তারিখ ৮ আগস্ট ২০২৬। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে পৃথক ঘটনায় সাপের কামড়ে আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন