বর্ণাঢ্য আয়োজন ও নানা দাবিদাওয়ার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
জাতিসংঘ ঘোষিত দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
রঙিন পোশাক, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও ব্যানার-ফেস্টুন হাতে জেলার বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ অংশ নেন র্যালিতে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদে এসে সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমা।
এসময় বক্তারা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ভূমি অধিকার রক্ষায় সরকার ও আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এই আদিবাসী সৃকৃতি দেওয়া না হলে আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়ে আমরা একত্রিত হচ্ছি।
সংবিধানে ‘আদিবাসী’ শব্দটি স্বীকৃতি দেওয়া না হলে তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষা পাবে না। তাই সাংবিধানিক অধিকার প্রয়োজন। পাহাড়ের নারীদের ধর্ষণ থেকে মুক্তি দিতে হবে। স্বাধীনভাবে চলার অধিকার দিতে হবে।
আয়োজকরা জানান, এ দিবস শুধু আনন্দ ও উৎসবের নয়; বরং নিজেদের অস্তিত্ব, অধিকার ও পরিচয় তুলে ধরারও একটি দিন।
দিনব্যাপী কর্মসূচিতে খাগড়াছড়ি ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো মানুষ অংশ নেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হলেও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন— দিবসের বার্তা যেন সীমাবদ্ধ না থেকে বাস্তবায়িত হয়।
পড়ুন : প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ঢল
সা/


