রোববার সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত।
এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি। ভীমরুলী ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারযোগে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে।
পড়ুন : গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সা/


