বৃদ্ধ,অসহায়, অসুস্থ শ্বশুর শ্বাশুড়ী ও ওয়ারিসগনের সর্ব স্থাবর সম্পত্তি জবর দখল, মামলা দিয়ে হয়রানি, শারীরিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ রোববার(০৯আগস্ট)দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে তারা।
ভুক্তভোগী বৃদ্ধ খয়রুল আলম বলেন,আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে গেলে আমার মেয়ের জামাই আওয়ামীলীগের আইনজীবি হাসান সারোয়ার হেনরী বাধা প্রদান করেন,এবং আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি, মামলা দিয়ে হেনস্ত করতেছে। আমরা এর সুস্ঠ বিচার দাবী করছি। এই বৃদ্ধ বয়সে আমার স্ত্রী বর্তমানে অসুস্থ্য চিকিৎসা করার কোন টাকা পয়সা নেই।
মানববন্ধনে ভুক্তভোগী স্ত্রী বেগম মমতাজ জাহান অভিযোগ করে বলেন,প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমাদের,সে ভুমিদস্যু আমাদের মেরে ফেলার হুমকি দেয় ফোনে।
আমাদের উপর যেন মিথ্যা মামলা করা না হয় এই হয়রানির হাত থেকে বাচতে চাই। সুস্ঠ বিচারের দাবী জানান।
এসময় ভুক্তভোগী পরিবারের মেয়ে ডা.নাফিয়া ইয়াসমিন,নাইমা ইয়াসমিন,প্রতিবেশীসহ অনেকে উপস্থিত ছিলেন।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
সা/


