বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনওর কার্যালয় ঘেরাও

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতারের বিরুদ্ধে। এর প্রতিবাদে ‘কুমারখালী পতিত স্বৈরাচার বিরোধী নাগরিক সমাজের’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ, ইউএনওর কার্যালয ঘেরাও কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্রদল। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্রজনতাও।

বিজ্ঞাপন

আজ রবিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত আন্দোলনকারীরা ইউএনওর কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে কার্যালয় ঘেরাও করে রাখেন।

জানাগেছে, বিক্ষোভকালে অন্দোলনকারীরা ইউএনও এর বিরুদ্ধে আওয়ামীলীগ পুনর্বাসন এর অভিযোগ তুলে নির্বাহী অফিসার ফারজানা আখতারের কুশপত্তলিকায় আগুন দেয়। পরে দুপুর সোয়া ১২ টার দিকে ইউএনও কার্যালয়ের গেট খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে অবরুদ্ধ অবস্থায় দ্বিতীয় তলায় দাঁড়িয়ে নিয়োগপ্রাপ্তদের পুনরায় যাচাই-বাছাইয়ের আশ্বাস দিলে দুপুর একটার দিকে ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের আলটিমেটাম দিয়ে উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন আন্দোলনকারীরা।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার বলেন, অনিয়মের কোন ঘটনা ঘটেনি। আন্দোলনকারীরা সুনিদিষ্ট অভিযোগ দিলে সেটা পুনরায় যাচাই-বাছাইয় করে দেখা হবে।

পড়ুন:জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন