টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন। এছাড়া মৃত্যুদণ্ড ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত বাসাইল উপজেলার ছামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, ১৫ বছর আগে বাসাইল উপজেলার শাহিনুর রহমানের সাথে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে-মধ্যেই ঝগড়া হতো। এ অবস্থায় ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বপ্নাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্র্র্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মুন্নান মিয়া ওইদিনই বাসাইল থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার ১৩ জন স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- পিপি শফিকুল ইসলাম রিপন এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট রাসেল দেওয়ান।
এ ব্যাপারে জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, রায ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেন।
পড়ুন:জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন
ইমি/


