নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত মাদককারবারি ও ছিঁচকে চোর সাইফুল ইসলাম সমরকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটকের পর ভ্রাম্যমান আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ৯ আগষ্ট রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ সাজা দেন ইউএনও। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম সমর উপজেলার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মৃত আমজত আলীর ছেলে।
এরআগে গোঁপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিনের নির্দেশনায় পূর্বাচল আনন্দ হাউজিং পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই হারুন উর রশিদসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে নাওড়া এলাকা থেকে তাকে ইয়াবাসেবনকালে আটক করা হয়। তার বিরুদ্ধে চুরি,ছিনতাই,মাদকসহ নানা অপরাধে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে। পুলিশ জানায়, তার সমরের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো।
এদিকে সাইফুল ইসলাম সমরকে সাজা দেয়ার খবরে গোয়ালপাড়ার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানায়, সমর ও তার ছেলে বহুবছর ধরে মাদক কারবার করে আসছে। তার স্ত্রীকে নানা অপরাধে জড়িয়ে রাখারও অভিযোগ করেন এলাকাবাসি।
পড়ুন:জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন
ইমি/


