নওগাঁয় সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৩৩ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
চাল বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচি আওতায় জিআর বরাদ্দকৃত চাল সমাজের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে, যাতে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করা যায়। সমাজের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপকারভোগীরাও সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. স. ম. আল কাফী তুহিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এফ এম নুরুজ্জামান, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, বক্তারপুর ইউনিয়ন বিএনপির চেযারম্যান সারোয়ার কামাল চঞ্চল, হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাঁসাইগাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন।
পড়ুন : জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন


