বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।

রবিবার (৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোস্তাক আহমেদ কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে উল্লেখ রয়েছে, রবিবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১২ সদর কোম্পানির একটি দল মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে সলঙ্গা থানার হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশে অভিযান চালিয়ে মোস্তাক আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মোস্তাক দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করেন। গ্রেপ্তার ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন, মায়ের ১৫ বছরের কারদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন