বিজ্ঞাপন

টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, চার ঘন্টা পর স্বাভাবিক

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা চলা অবরোধে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা। পরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

রোববার বেলা ১০:৩০ মিনিট থেকে গাজীপুরা ফ্লাইওভার এলাকায় প্ল্যাকার্ড হাতে মহাসড়কে অবস্থান নেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ব্যস্ততম এই মহাসড়কে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে স্পিডব্রেকার, নিরাপদ পারাপারের জন্য ফুটওভারব্রিজ, নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ এবং ঘাতক কাভার্ডভ্যান চালকের বিচারের দাবি জানান তারা। পরে বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক, সিটি প্রশাসক ও জিএমপি কমিশনার। শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা।

এসময় সিটি প্রশাসক শওকত হোসেন সরকার নিহত শিক্ষার্থী ইয়াসিন আলীর পরিবারকে তিন লাখ টাকা এবং জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া সরকারের পক্ষ থেকে আরও পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।

এছাড়া জিএমপি কমিশনার মো. ইসরায়েল হাওলাদার দ্রুত তদন্ত শেষ করার পাশাপাশি গাজীপুরা এলাকায় সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেন।

এরপর প্রায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন, মায়ের ১৫ বছরের কারদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন