বিজ্ঞাপন

ইরানের নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে (এসএনএসসি) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

বিজ্ঞাপন

রোববার তাকে এই পদে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা হিসেবে পরিচিত এই পরিষদ জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালন করে।

নিয়োগের আদেশে খামেনি বলেন, ‘আপনার মূল্যবান অভিজ্ঞতা বিবেচনায় এবং বিজয়ী আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে প্রথম সারির কমান্ডারদের একজন হিসেবে আপনার ভূমিকার কারণে আপনাকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে আমার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিচ্ছি।’

মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলেরও সদস্য। দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তা সমাধানের দায়িত্ব এই পরিষদের।

গার্ডিয়ান কাউন্সিল ১২ সদস্যের একটি সংস্থা, যা পার্লামেন্টে পাস হওয়া আইন পর্যালোচনা করে।

এর আগে গত মার্চে মোহসেন রেজাইকে নিজের সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন সর্বোচ্চ নেতা খামেনি।

পড়ুন: সৌদিতে ১৭ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন