বিজ্ঞাপন

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পরেও ছাত্রছাত্রীদের উল্লাস

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। পাসের হার কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশে। গত বছর এই হার ছিল ৬৭ দশমিক শূন্য তিন শতাংশ।

বিজ্ঞাপন

এবার পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন।

যার মধ্যে ছাত্রী ৭ হাজার ১৫২ এবং ছাত্র ৬ হাজার ৪৮৭ জন।ফলাফলে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক শূন্য এক শতাংশ, আর ছাত্রদের ৫৩ দশমিক ৩৩ শতাংশ।

এদিকে, শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ১৮টি। গত বছর ছিল ১৩টি। কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও এবার ২৪টি।

অসদুপায়ের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৫ পরীক্ষার্থীকে। এবারের পরীক্ষায় ২৮৩টি কেন্দ্রে অংশ নেয় ২ হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পড়ুন:সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ১০ জনের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন