বালাদেশে জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলছেন, দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। এই দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না। যুবকরা এখন প্রতিবাদ করা শিখিয়েছে। বিএনপি হ্যাঁ ভোটের প্রচারনা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সাথে প্রতারণা শুরু করছে। যারা হ্যাঁ প্রচারনা চালিয়ে এখন না বলছেন। তারাই একদিন এই দেশ থেকে নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই। সামনেও কেউ টিকতে পারবে না।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে আজ দুপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জামায়াতের ইসলামীর আমীর বলেন, বর্তমানে সব জায়গায় চুরিচামারি, লুটপাট শুরু হয়ে গেছে। চাঁদাবাজদের হাত বন্ধ করতে চাই, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই। দেশের জন্য একবার না শতবার রাজপথে নামবো। দুই শিবির কর্মী হত্যার সমালোচনা করে বলেন, আমরা চাই না, ক্ষমতার লোভে আর কোন মায়ের কোল খালি হোক। গায়ে পারা দিয়ে ঝগড়া বাজাতে আসবে না।
সাধারন মানুষের অধিকারের প্রতি হস্তক্ষেপ না করা পরামর্শ দিয়ে বলেন, জামায়াত ইসলামী রংপুরে বেশী সংখ্যক আসন পাওয়ায় তাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা রংপুরের মানুষ মেনে নিবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য সামনে দিকে আর হাত বাড়াবেন না, আর পা বাড়াবেন না। পরিনিতি ভালো হবে না। আপা যে পথে হেটেছেন আপনারও সেই পথে হাটছেন। এভাবে চললে টিকে থাকতে পারবেন না।
গাইবান্ধা – ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজের সভাপতিতে অন্যান্যর মধ্য বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রী সহকারি সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রী নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমীর আব্দুল হক, গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম এমপি, সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আল কাজামীসহ অনেকেই। এর আগে শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাত করেন। পরে তাদের কবর জিয়ারত করেন।
গত ২১ জুন গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া সংঘটিত সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় আহত শিবির কর্মী সাইফুল্লাহ বারী চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান। আর ঢাকার ইবনে সিনা হাসপাতালে গত ৮ তারিখে চিকিৎসাধীন অবস্থায় জামায়াত কর্মী সালাউদ্দিন মারা যান। দুই নেতার হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
পড়ুন:জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ড প্রদান
ইমি/


