বিজ্ঞাপন

পরিবেশ রক্ষায় দুর্গাপুরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন ইউএনও

শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে এবং সমাজে তাদের মানবসম্পদে রূপান্তরের মহতী লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিনামূল্যে ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর ‘দেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’ এর মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাদাত।

চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু পন্ডিত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, উপজেলা সমাজসেবা অফিসার তারেক হোসাইন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এবং একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সম্পাদক রিয়াজুল করিম রিপন, ছাত্র সমন্বয়ক রাতুল খান রুদ্র, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত সরকারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সহযোগিতা করছে।”

তিনি পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তবে শুধু গাছ লাগালেই আমাদের দায়িত্ব শেষ হবে না; গাছের সঠিক পরিচর্যা করতে হবে এবং তাদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এমন পরিবেশবান্ধব ও শিক্ষণীয় চারা বিতরণ কার্যক্রম আয়োজন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান ইউএনও আহমেদ সাদাত। অনুষ্ঠানে চারা হাতে পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাসের হাসি ফুটে ওঠে।

পড়ুন:সিলেটে সড়কে আবারও প্রাণহানী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন