বিজ্ঞাপন

এনসিপির কুষ্টিয়া জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

কুষ্টিয়া জেলায় ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ছয় (০৬) মাসের জন্য নিম্নোক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো। কমিটিতে জান্নাতুল ফেরদৌস টনিকে আহ্বায়ক ও সুলতান মারুফ তালহাকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক মো: গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান ও মো: হেলাল উদ্দিন শেখ।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: সাজেদুর রহমান (বিপুল), যুগ্ম সদস্য সচিব শরীফুল ইসলাম সবুজ ও খন্দকার মফিজুর রহমান (শাহীন)। এই কমিটির সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিন। এবং সহ-সাংগঠনিক সম্পাদক: নাজমুল হোসেন মিরাজ ও হাসিবুর রহমান। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে শহীদ জায়া নাসরিন আক্তারকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উপরোক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমাদানের জন্যে নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

পড়ুন : অসাধু চক্রের ষড়যন্ত্রে থমকে যাচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানার উন্নয়ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন