বিজ্ঞাপন

কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আমজাদ হোসেন নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ওয়ার্ড, হাসপাতাল চত্বর, মূল ফটকের সামনের অংশ ও ড্রেন পরিষ্কার করেন।

এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করা হয়।

আমজাদ হোসেন বলেন, “রোগীরা চিকিৎসা নিতে এসে যেন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পান, সে বিষয়টি আমাদের সবার দায়িত্ব। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক কাজে অংশ নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”

এদিকে পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন বলেন, “হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মী—সবার জন্যই গুরুত্বপূর্ণ। যুবদল নেতা আমজাদ হোসেনের উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমকে আমরা ইতিবাচকভাবে দেখছি। হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।”

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরাও এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, হাসপাতালের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলে রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ, লাল মিয়া, আরিফ হোসেন, বাদশা মিয়াসহ পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : অনুমোদন নেই, জরিমানা দিয়েই বছরের পর বছর চলছে প্রসেস মিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন