বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি নতুন স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছে, যা স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করবে ও সচেতনতা বৃদ্ধি করবে। এই কর্মসূচির লক্ষ্য বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া। কর্মসূচির আওতায় থাকবে যন্ত্রপাতির প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণ, যার মাধ্যমে চিকিৎসকরা উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সাথে পরিচিত হয়ে রোগ নির্ণয়ের যথার্থতা বাড়াতে পারবেন।
এই কার্যক্রমের যাত্রা শুরু হবে বগুড়া থেকে এবং পরবর্তী তিন মাসে বাংলাদেশের ২০টিরও বেশি জেলায় পরিচালিত হবে। যেখানে থাকবে ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমো ও শিক্ষামূলক সেশন।
উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, “মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’-এর মাধ্যমে আমাদের বিশেষজ্ঞরা সরাসরি মাঠপর্যায়ের চিকিৎসকদের সাথে সম্পৃক্ত হয়ে সুবিধাবঞ্চিত এলাকায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবেন।”
এই উদ্যোগ স্বাস্থ্যপ্রযুক্তির আধুনিকীকরণ ও তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করার প্রতি প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন।
পড়ুন: ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে গুরুত্ব দিচ্ছে না ইরান
আর/


