বিজ্ঞাপন

মেহেরপুরের ইছাখালী সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিল বিএসএফ

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর জেরে সীমান্তবর্তী গ্রামের লোকজন ভারতের দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আটক বাংলাদেশি হলেন ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে আব্দুল মান্নান (৭০)। পরিবারের দাবি, বাড়ির পাশের ঝালের ক্ষেতে কীটনাশক ছিটানোর সময় ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছ থেকে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।

ঘটনার কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করে স্থানীয়রা ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশি কৃষক সীমান্তসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফ তাকে আটক করে। পরে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে বিজিবির কাছে সোপর্দ করেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং উভয় পক্ষের আটক ব্যক্তিদের হস্তান্তরের লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।

পড়ুন : শিক্ষক নিয়োগে এনটিআরসির ক্ষমতা কমিটিকে দেওয়া হয়নি: শিক্ষামন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন