বিজ্ঞাপন

শিক্ষক নিয়োগে এনটিআরসির ক্ষমতা কমিটিকে দেওয়া হয়নি: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নয়, নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ দেবে। এ নিয়ে আলোচনা হলেও আগের নিয়মই বহাল আছে। নতুন করে কোনও পরিপত্র জারি হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে ক্ষুধে বার্তায় এ তথ্য জানানো হয়।

এদিকে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এক ফেসবুক পোস্টে বলেছেন, ২০০৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে এনটিআরসি প্রতিষ্ঠিত হয়। এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও ‘সিদ্ধান্ত গৃহীত হয়নি’।

এ বিষয়ে কোনও অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এনটিআরসি নয়, ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, এমন খবর বিভিন্ন গণমাম্যমে প্রকাশিত হলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হতে দেখা যায়। এরই প্রেক্ষিতে এবার শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রী তাদের অবস্থান জানিয়েছেন।

যদিও শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভার কার্যবিবরণীর নথি অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সরাসরি সুপারিশ ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগ ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পড়ুন : ভারতের ‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন