বিজ্ঞাপন

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় প্রভাবশালী ক্রীড়া মাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে একটি নতুন সিরিজ নিশ্চিত হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশের মাটিতে পা রাখছে না রোহিত-কোহলিরা। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময়সীমায় তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজটির জন্য চূড়ান্ত সূচি সাজিয়েছিল। কিন্তু আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানের নাম চূড়ান্ত হওয়ায় সেপ্টেম্বরের এই সফরটি আর হচ্ছে না।

এর আগে ২০২২ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। যদিও সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ভারত সফরে গিয়ে দুটি টেস্ট এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল টাইগাররা।

প্রসঙ্গত, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকেই উভয় দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা বিরাজ করছিল। এর রেশ ধরে চলতি বছরের শুরুর দিকে নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ। বিসিবির পক্ষ থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন করা হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা মানেনি। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড।

বিজ্ঞাপন

পড়ুন : কর্মমুখী শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলালের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন