সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে দুই কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি।
বুধবার (১১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার সোনারহাট, কালাসাদেক, সংগ্রাম, প্রতাপপুর, বিছনাকান্দি এবং তামাবিল বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুল পরিমাণে মোবাইল ডিসপ্লে, কম্বল, সবজি, গরু, জিরা, কসমেটিক্স, বাসমতি চাল, কিসমিস, সনপাপড়ী, বিস্কুট এবং মদ আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য দুই কোটি টাকা।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
সা/


