বিজ্ঞাপন

মাদারীপুরে জাতীয় যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতীয় যুবশক্তির মাদারীপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে গত ১১ আগস্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে রিফাত রাব্বিকে আহ্বায়ক, ইউনুসিয়ার রহমান চৌধুরী পাপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তৌহিদ আমিনকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া কমিটিতে মো. সাবিক আহসান স্বাধীনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব, আফরান মাহমুদ জামিনকে যুগ্ম সংগঠক, ইমরান হোসেনকে সিনিয়র সংগঠক এবং তানভীর হোসেন বিপ্লবকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

অনুমোদনপত্রে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রাব্বি স্বাক্ষরিত সুপারিশের ভিত্তিতে এ আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন কমিটির নেতারা মাদারীপুর জেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি যুবসমাজকে সংগঠিত করতে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পড়ুন : যে গুজব কানে আসেনি সে বিষয়কে আমলে নিচ্ছি না: তথ্যমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন