বিজ্ঞাপন

যে গুজব কানে আসেনি সে বিষয়কে আমলে নিচ্ছি না: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুজব সরকারের কানে আসেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১২ আগস্ট) বিশ্ব যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুজব ছড়িয়ে পড়ার বিষয়টি তার নজরে এসেছে। তবে এ ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। সরকারের কানে না আসা কোনো বিষয়কে আপাতত আমলে নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে দেশ, জাতি, জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যস্ত রয়েছে। ইতোমধ্যে গণমাধ্যমে জানানো হয়েছে, আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জানিয়েছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

পড়ুন: পোলাও চালে বিরাট সিন্ডিকেট! হু হু করে বাড়ছে দাম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন