কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, আমদানী নিষিদ্ধ ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত এসব দ্রব্যের সিজার মূল্য ২০ লাখ ১৫হাজার ৮’শ ৫০ টাকা।
আজ বুধবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, দৌলতপুর সীমান্তের পদ্মা নদীর চরের মরারপাড়া কবরস্থান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ, এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার ৯’শ ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪’শ ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ৯লাখ ৬৩হাজার ৯’শ টাকা।
অপরদিকে, রামকৃষ্ণপুর ইউনিয়নের নিচপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৫’শ ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও দু’শ ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দ্রব্যের সিজার মূল্য ১লাখ ৯৯ হাজার দু’শ টাকা।
এছাড়া, চল্লিশপাড়া বিওপির একটি টহল দল মদনের ঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১হাজার ৪’শ ৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, এক হাজার ৩’শ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪’শ ৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৮লাখ ৫২হাজার ৭’শ ৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে।
পড়ুন:বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা!
ইমি/


