বিজ্ঞাপন

নতুন দুদক কমিশন হলে সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা

নতুন কমিশন গঠিত হলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

বিজ্ঞাপন

সম্প্রতি দুদকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার (১২ আগস্ট) তিনি এ কথা বলেন।

দুদক সচিব বলেন, বর্তমানে কমিশনে কোনো কমিশনার নেই। এ ধরনের অভিযোগ কমিশনের মাধ্যমেই গ্রহণ করা হয়। শিগগিরই নতুন কমিশন গঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এরপর অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার (১০ আগস্ট) ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়।

ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এ অভিযোগ দাখিল করেন।

পড়ুন:বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন