বিজ্ঞাপন

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৩৯ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের গতি লক্ষ করা যাচ্ছে। মাসের প্রথম ১১ দিনেই দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের (২০২৫) একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, শুধু ১১ আগস্ট এক দিনেই প্রবাসীরা দেশে ১২ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের এই শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। এতে দেশের বৈশ্বিক লেনদেনের ভারসাম্য রক্ষা পাওয়ার পাশাপাশি চলমান ডলার বাজারের ওপর চাপ অনেকটাই কমবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই) ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪২৪ কোটি ৭০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে বছরওয়ারি সার্বিক রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন : পোলাও চালে বিরাট সিন্ডিকেট! হু হু করে বাড়ছে দাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন