অসুস্থ শিশুটির মা নেই, সে তার নিখোঁজ “মা” এর কথা বলতেও পারে না। বেশ কিছুদিন যাবত শিশুটির মা রিপা (২২) নিখোঁজ। স্থানীয় অন্যের কোলে আশ্রয় হয়েছে ওই শিশুর। এই বার্তা শুনতেই মানবিক সাহয্য নিয়ে ছুঁটে গেলেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা। সর্বস্তরের সাধারণ মানুষের কাছে প্রশংসায় উচ্চস্থানে তিনি।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী রিপা (২২) বেশ কিছুদিন ধরে নিখোঁজ। এই পরিবারটি অত্যান্ত দরিদ্র ও অসহায়। অনেক কষ্টে তাদের জীবন যাপন চলছে। সংসারে তাদের ২ বছরের কন্যা শিশু সিন্থিয়া। সেও শারীরিকভাবে অসুস্থ, শিুশুটি চলাফেরা করতে পারে না। প্রতিনিয়ত প্রয়োজন হয় চিকিৎসা,খাদ্যসহ নিত্য প্রয়োজনিয় সামগ্রী। অভাবের সংসারে এই অতিরিক্ত খরচ বহন করা আল আমিনের পক্ষে সম্ভব হচ্ছে না।
স্থানীয় গ্রাম পুলিশ রাজু আহমেদ এর মাধ্যমে শিশুটির বিষয় জানতে পারে ইউএনও। এই সংবাদের পর খুব দ্রুত গতকাল বুধবার শিশুটিকে দেখতে ছুটে যান ইউএনও। ওই সময় শিশুটির বর্তমান অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতি সরেজমিনে খোঁজ খবর নিয়েছেন। পরে তিনি ওই পরিবারের কাছে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, শিশুটিকে দেখতে তাদের বাড়ি গিয়েছিলাম। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শিশুটির চিকিৎসা প্রয়োজন রয়েছে। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
পড়ুন : মধ্যরাতে দীর্ঘ লোডশেডিংয়ে রাজধানীবাসীর হাঁসফাঁস
সা/


