বিজ্ঞাপন

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে, যে চাহিদা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে তারা উল্টো হামলা করে।

এ সময় তিনি বলেন, আরও তিনটি এলএনজি টার্মিনাল বসানোর পরিকল্পনা আছে। ১০-১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।

জ্বালানিমন্ত্রী জানান, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত, নমিনেশন জমা দুপুরে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন