বিজ্ঞাপন

পিরোজপুরে যুবলীগ নেতা অলক কর্মকার গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অলক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কাউখালী থানা পুলিশের একটি দল অলক কর্মকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাকে কাউখালী থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অলক কর্মকার দীর্ঘদিন ধরে কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত আছেন এবং একই সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নির্দিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন : মধ্যরাতে দীর্ঘ লোডশেডিংয়ে রাজধানীবাসীর হাঁসফাঁস

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন