রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে যান জোটের নেতারা।
১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করে। এ সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরান।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
পড়ুন: গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
আর/


