রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলের দিকে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শ্যামলীর ৩ নম্বর রোডের কয়েকটি টিনশেড ঘরে আগুনের খবর পাওয়া যায়। এর ১৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে।


