বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৬৫ জনে দাঁড়াল। অন্যদিকে গত একদিনে নতুন করে ৬৯৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দু’জনই ঢাকার বাসিন্দা। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (৩০১ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১০৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৯৫, বরিশাল বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ৪৩, রংপুর বিভাগে ১৫ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এর মধ্যে জানুয়ারিতে ২ জন ছাড়াও ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুন মাসে ডেঙ্গুতে ১৩ জন মারা যান। তবে মার্চ ও এপ্রিল মাসে মশাবাহিত রোগটিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। অন্যদিকে বিদায়ী জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। অর্থাৎ, ৬ মাসের চেয়ে গত মাসেই ডেঙ্গুতে দ্বিগুণ মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন