বিজ্ঞাপন

দীর্ঘ দিনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে একজোট হলো উপজেলার সংবাদকর্মী

রাজশাহীর চারঘাট উপজেলার কর্মরত সকল সাংবাদিক একত্বতা প্রকাশ করেছে। দীর্ঘ দিনের নিজেদের মধ্যে রাগ অনুরাগ ভুলে গিয়ে একসঙ্গে নতুন করে পথ চলার শপথ নিলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ১৩ আগষ্ঠ দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজ পিকনিক স্পটে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজর পত্রিকার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান ও নাগরিক টিভি জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম রবি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উন্মুক্ত পরিবেশে সাংবাদিকদের মিলন মেলায় আয়োজনে সহযোগিতা করেছে রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।

উপজেলার বিভিন্ন সংগঠনের ৩০জন সাংবাদিক এই মিলন মেলায় অংশ গ্রহন করে। সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজ সনি, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান।

ওই সময় বিগত দিনের নানা ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিক বৃন্দ। তবে আসন্ন নতুন কমিটি গঠনে যথারীতি গঠনতন্ত্র লিপিবদ্ধ করে তপশিল ঘোষণার মাধ্যমে নির্বাচন করার আহবান করেন অন্যান্যরা। পরিশেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও ফটো শেষন করেন।

পড়ুন:কালিয়াকৈরে সফিপুরে আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন